Return, Refund & Exchange Policy

আমরা Lomaroz-এ আপনার সন্তুষ্টি এবং অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। প্রতিটি অর্ডার আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে অর্ডারের আগে নীচের নীতিমালা মনোযোগ সহকারে পড়ুন। অর্ডার করার মাধ্যমে আপনি এই শর্তাবলীতে সম্মত হচ্ছেন।

১: এক্সচেঞ্জ নীতিমালা

১.১ এক্সচেঞ্জ প্রযোজ্য হবে যেসব ক্ষেত্রে:
১.১.১ ভুল পণ্য ডেলিভারি হলে
১.১.২ ভুল সাইজ পাঠানো হলে
১.১.৩ পণ্য ড্যামেজড বা ছেঁড়া অবস্থায় পৌঁছালে
১.১.৪ ম্যানুফ্যাকচারিং ত্রুটি প্রমাণিত হলে
১.১.৫ সাইজ সমস্যা (স্টক থাকা সাপেক্ষে)
> আমাদের টিম দ্রুত বিষয়টি যাচাই করে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত সমাধান প্রদান করবে।

১.২ এক্সচেঞ্জ প্রযোজ্য হবে না যেসব ক্ষেত্রে:
১.২.১ পণ্য ব্যবহৃত বা পরিধান করা হলে
১.২.২ পণ্য ধোয়া বা ইস্ত্রি করা হলে
১.২.৩ মূল ট্যাগ / স্টিকার / প্যাকেজিং অপসারণ বা নষ্ট করা হলে
১.২.৪ গ্রাহকের অসতর্কতার কারণে ক্ষতি হলে
১.২.৫ “পছন্দ হয়নি” / “মত পরিবর্তন” কারণে
১.২.৬ রঙের সামান্য পার্থক্য (লাইটিং বা ডিসপ্লে ভিন্নতার কারণে)
> আপনার সুবিধার্থে, পণ্য গ্রহণের সময় সতর্কভাবে যাচাই করার জন্য অনুরোধ করছি।

১.৩ সময়সীমা:
ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানান। সময়সীমা অতিক্রম করলে অভিযোগ গ্রহণযোগ্য নাও হতে পারে।

২: রিটার্ন নীতিমালা

২.১ রিটার্ন গ্রহণযোগ্য হবে যেসব ক্ষেত্রে:
২.১.১ ভুল পণ্য সরবরাহ
২.১.২ গুরুতর ড্যামেজ
২.১.৩ ম্যানুফ্যাকচারিং ত্রুটি
২.১.৪ অর্ডারকৃত পণ্যের সাথে সম্পূর্ণ অমিল
> আমরা দ্রুত যাচাই করে আপনার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো।

২.২ রিটার্ন গ্রহণযোগ্য হবে না যেসব ক্ষেত্রে:

২.২.১ ব্যক্তিগত অপছন্দ বা মত পরিবর্তন
২.২.২ সাইজ চার্ট যাচাই না করে অর্ডার
২.২.৩ সামান্য রঙের পার্থক্য
২.২.৪ ব্যবহৃত, ধোয়া বা দাগযুক্ত পণ্য
২.২.৫ পারফিউম বা সুগন্ধিযুক্ত পণ্য
২.২.৬ গ্রাহকের অসতর্কতার কারণে ক্ষতিগ্রস্ত পণ্য
> অর্ডার করার আগে সাইজ ও পণ্যের বিবরণ ভালোভাবে যাচাই করার জন্য অনুরোধ করা হচ্ছে।

২.৩ রিটার্নের শর্তাবলী:
২.৩.১ পণ্য অবশ্যই অব্যবহৃত ও অক্ষত থাকতে হবে
২.৩.২ মূল ট্যাগ, স্টিকার, প্যাকেজিং ও ইনভয়েস সংযুক্ত থাকতে হবে
২.৩.৩ কুরিয়ার চার্জ নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে

৩: রিফান্ড নীতিমালা

৩.১ রিফান্ড প্রদান করা হবে যেসব ক্ষেত্রে:
৩.১.১ পণ্য স্টক আউট হলে
৩.১.২ এক্সচেঞ্জ সম্ভব না হলে
৩.১.৩ যাচাইকৃত ত্রুটি প্রমাণিত হলে

৩.২ রিফান্ড প্রদান করা হবে না যেসব ক্ষেত্রে:
৩.২.১ ক্যাশ অন ডেলিভারি অর্ডার রিসিভ না করলে
৩.২.২ নির্ধারিত সময়ের পর অভিযোগ করলে
৩.২.৩ পণ্য ব্যবহারের পর
৩.২.৪ গ্রাহকের অসতর্কতার কারণে পণ্য ক্ষতিগ্রস্ত হলে

৩.৩ রিফান্ড প্রক্রিয়া:
৩.৩.১ রিফান্ড ৫–৭ কর্মদিবসের মধ্যে সম্পন্ন হবে
৩.৩.২ মোবাইল ব্যাংকিং / ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রদান করা হবে
৩.৩.৩ বিশেষ পরিস্থিতিতে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হবে
>আমরা সবসময় দ্রুত এবং স্বচ্ছ রিফান্ড প্রদান নিশ্চিত করার চেষ্টা করি।

৪: সাইজ সংক্রান্ত নীতিমালা

৪.১ অর্ডারের পূর্বে সাইজ চার্ট যাচাই করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে
৪.২ সাইজ সমস্যা হলে স্টক থাকা সাপেক্ষে এক্সচেঞ্জ প্রযোজ্য
৪.৩ ভুল সাইজ নির্বাচনের ক্ষেত্রে কুরিয়ার চার্জ গ্রাহক বহন করবেন

৫: ডেলিভারি সংক্রান্ত নির্দেশনা


৫.১ ডেলিভারি ম্যানের উপস্থিতিতে পণ্য যাচাই করার অনুরোধ করছি
৫.২ ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয়
৫.৩ গ্রাহকের অবহেলার কারণে ডেলিভারি ব্যর্থ হলে পুনরায় প্রেরণে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে

৬: বিশেষ শর্তাবলী

৬.১ স্টক ক্লিয়ারেন্স আইটেম সাধারণত রিটার্ন বা এক্সচেঞ্জের আওতার বাইরে থাকতে পারে
৬.২ কাস্টম পণ্য রিটার্নযোগ্য নয়
৬.৩ Lomaroz কর্তৃপক্ষ যেকোনো সময় নীতিমালা সংশোধনের অধিকার সংরক্ষণ করে

৭: যোগাযোগ

৭.১ যেকোনো অভিযোগ, সহায়তা ও ডেলিভারির সংক্রান্ত তথ্যর জন্য সকাল ৭ টা থেকে রাত ১১ ঘটিকার মধ্যে মেসেঞ্জার,হোয়াটসঅ্যাপ,ইমেইল অথবা কাস্টমার সাপোর্টে নাম্বরে যোগাযোগ করুন।

-ধন্যবাদ